///

দেলদুয়ারে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

6 mins read

টাঙ্গাইলের দেলদুয়ারে শাকিল মিয়া (১৪) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে দেলদুয়ার কলেজের পশ্চিম পাশে ফসলের মাঠ থেকে গলাকাটা লাশটি উদ্ধার করেছে পুলিশ। শাকিল মিয়ার মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। সে বারপাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে।

বুদ্দু মিয়া জানান, তার ছেলে বাথুলী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। পড়ালেখার ফাঁকে সে প্রতিবেশীর অটোরিকসা চালায়। রোববার (২০ নভেম্বর) বিকেলে সে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরেনি। সকালে চরপাড়া গ্রামের এক কৃষক তার জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে লাশ দেখতে পান। তার চিৎকারে লোকজন জড়ো হয়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও নিহতের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বুদ্দু মিয়া গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা ও অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version