//

ছাত্রদলের আরেক নেতার ওপর হামলার অভিযোগ

9 mins read

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের আরেক নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বলছে, বৃহস্পতিবার পরীক্ষা শেষে ফেরার পথে মো. সাইফুল ইসলাম শাহিন সাইফের ওপর হামলা হয়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ছাত্রদলের। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে। হামলার ঘটনায় পৃথক ভাবে দুটি বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, সাইফুলের ওপর নৃশংস হামলা চালিয়েছে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়। হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, পরীক্ষা শেষে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রথমে সাইফুলকে আটক করে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাঁর ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় শাহিনের চোখ ঠোঁটে জখম হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইন বলেন, এমন কোনো ঘটনা (হামলা) ঘটেছে বলে আমার জানা নেই।

১৭ নভেম্বর ক্লাস শেষে ফেরার পথে শাখা ছাত্রদলের আরেক নেতা হামলার শিকার হয়েছিলেন। এই হামলার জন্যও ছাত্রলীগের কর্মীদের দায়ী করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version