

সিলেটের জৈন্তপুরে কৃষকদের মধ্যে ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমের বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী। উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুয়েব আহমদ, ভানু চন্দ্র নাথ ও সানজিদা ইসরাত, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মন্নান প্রমুখ।
অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার কৃষকদের মধ্যে ২০২২-২৩ অর্থ বছরের হাইব্রিড ৩১০০ জন কৃষকে ২ কেজি বীজ সহায়তা এবং উফশী ১৮০০ জন কৃষক এর মাঝে বীজ ও সার সহায়তা দেওয়া হবে। আজ আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিনামূল্যে বিতরণ শুরু হয়েছে।


