//

টেকনাফে পর্যটক জাহাজ কেয়ারি ক্রুজ এন্ড ডাইনে আগুন

7 mins read

কক্সবাজারের টেকনাফ পর্যটক জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইনে ভয়াবহ আগুন লেগেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহাজের ইনচার্জ শাহ আলম।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া কেয়ারীর নিজস্ব ঘাটে অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে।

ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে জাহাজের উপরের অংশ- পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে।

কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ এন্ড ডাইন নামের এই দু’টি পর্যটকবাহী জাহাজ নিজস্ব ঘাট দিয়ে প্রতি বছর টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করতো। কিন্তু এ বছর নাাফ নদীর নাব্যতা সংকটের কারণে সরকার টেকনাফ থেকে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। এ অবস্থায় ঘাটে দাঁড়িয়ে থাকা জাহাজে হঠাৎ আগুন লেগে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।

কেয়ারি ক্রুজ এন্ড ডাইনের ইনচার্জ শাহ আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হবে। আগুনে জাহাজের উপরের অংশ- পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version