///

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, সেই মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহারের ঘর জব্দ করল প্রশাসন

12 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলা মুজিববর্ষ উপলক্ষে গোয়াবাড়ী এলাকা গৃহ ও ভূমিহীন পরিবারের মধ্যে ভূমি সহ ঘর উপহারদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর ১লক্ষ টাকায় ঘর বিক্রয় সহ বিভিন্ন শিরোনামে গণমাধ্যমে প্রকাশের পর অভিযান নামে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট। প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি খালি করে জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় গোয়াবাড়ী এলাকায় অভিযানে যায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী। সরজমিনে অভিযানের গিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘরক্রেতা জেসমিন বেগমকে দখলে পাওয়া যায়। সরকারের পক্ষ হতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ঘরটি খালি করে তার নিকট বুঝিয়ে দেওয়ার আহবান জানান। জেসমিন বেগম নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আহবানে সাড়া দিয়ে তার নিকট ঘরটি হস্তান্তর করে যাবতীয় কাগজপত্র বুঝিয়েদেন। অভিযানের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন ঘরটি বিক্রয়ের প্রমানিত হওয়ায় কাগজপত্র বুঝিয়ে নিয়ে সরকারের পক্ষ হতে তালা ঝুলিয়ে ঘরটি জব্দ করা হয়ছে। গোয়াবাড়ীতে স্থাপিত মুজিব বর্ষের উপহারের অন্যান্য ঘর বিক্রয় হয়েছে কিনা তদন্ত করা হচ্ছে। তদন্তে বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে অনুরূপ ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, নিজপাট ইউপি সদস্য সাইফুল ইসলাম সহ গোয়াবাড়ী এলাকার বিভিন্ন ঘরের উপকারভোগীরা।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী জানান, গনমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিত্বে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রয়ের সত্যতা প্রমানিত হওয়ায় তা জব্দ করা হয়েছে। গোয়াবাড়ী এলাকায় অন্যান্য ঘর বিক্রয়ের হয়েছে কিনা তদন্ত চলছে। যাদের নামে ঘর বরাদ্ধ হয়েছে তারা বরাদ্ধকৃত ঘরে বসবাস করছে কিনা বা তাদের পক্ষে অন্যকেউ বসবাস করছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে যে বা যাহারা এরকম ঘটনা জন্মদিবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version