///

আটপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

4 mins read

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় ১২১ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং ১৩৩ জন মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য কেসংবর্ধনা দেওয়া হয়েছে ৷

উপজেলা প্রশাসনের উদ্যেগে রোববার উপজেলা মাল্টিপারপাস হলরুমে আনুষ্ঠানিক ভাবে তাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version