
আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবলেটসমূহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমেদের সঞ্চালনায় ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুপা নন্দী প্রমুখ।
উপজেলার ১৮টি স্কুলের নবম দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬টি করে মোট ১০৮ টি, ট্যাবলেট বিতরণ করা হয়।


