//

ওসমানীনগরে যুবকের আত্মহত্যা

7 mins read

সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তির নাম আলী আকবর (২৮)। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। রোববার বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে তার প্রথম স্ত্রী নবজাতক ভূমিষ্ট হওয়ার পরে মৃত্যু বরণ করেন। তারপর থেকে আলী আকবর কিছুটা মানসিক কষ্টে ভুগছিলেন। শনিবার তার ২য় স্ত্রীর সাথে মনোমালিন্য হলে একপর্যায়ে ২য় স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান।

রবিবার সকালে আলী আকবর তার শোবার ঘরের ঢুকে দরজা বন্ধ করে দেন। বিকেল পর্যন্ত তিনি দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি।

বিকেল ৪ টার দিকে দরজার ফাকঁ দিয়ে ঘরের চালার সাথে ওড়না পেছানো আলী আকবরের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version