///

ওসমানীনগরে শাহীন ডাকাত গ্রেফতার

3 mins read

সিলেটের ওসমানীনগরে ডাকাতি ও মাদকসহ ৮টি মামলার পলাতক আসামি শাহীন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ ও র‌্যাপি এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত শাহীন উপজেলার বুরুঙ্গা ইউপির কামারগাঁও গ্রামের মৃত ছাদির আলীর পুত্র।

ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত শাহীনের বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলাসহ একাধিক থানায় ৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৪টি মামলার ওয়ারেন্ট ছিল, তিনি গত ৪ বছর ধরে পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version