////

গোয়াইনঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

6 mins read

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ ।

পুলিশ সূত্রে জানাযায়, ২৩ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের গোয়াইনঘাট টু জাফলং রাস্তার বাউরভাগ ব্রীজের নামক স্থানে মটর সাইকেল ও অটো রিক্সার মুখমুথি দূর্ঘটনা ঘটে ।

দূর্ঘটনায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের মো. রেনু মিয়ার ছেলে মফিজ মিয়া (৪৫), মাসার বাজার মেলার মাঠ গ্রামের শরিন রায়ের ছেলে সুমেশ রায় (৪০), নয়াবস্তি পূর্ব গ্রামের আব্দুর রহমানের ছেলে কাদির মিয়া (৩৮) আহত হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত ডাক্তার মফিজ মিয়াকে মৃত ঘোষনা করেন। অপর দুইজনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে দূর্ঘটনায় স্বীকার মোটর সাইকেল ও অটোরিক্সা এবং চালক আটক হয়নি বলে জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল কর্মকর্তা শ্যামল বনিক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version