

সিলেটের গোলাপগঞ্জে ইংলিশ ভোকাবুলারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক উচ্চ বিদ্যালয়ে আরিফ ইকবাল চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক ইংলিশ ভোকাবুলারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল স্মৃতি পরিষদের পৃষ্টপোষক মনজুর কাদির সাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাবেক চেয়ারম্যান এম এ মুহিত হীরা, উপজেলা আওয়ামীলীগের সদস্য তমিজ উদ্দিন, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, উপজেলা আওয়ামী সদস্য অরুন কুমার দে, বিশিষ্ট সমাজসেবী মুজিবুর রহমান, সুলতান মোহাম্মদ সাইস্তা, আব্দুল হাই এমাদ, শিক্ষক অনাথ বন্ধু দাশ, রিপলু মিয়া ছাত্রনেতা আব্দুস ছামাদ প্রমুখ।


