/

গোলাপগঞ্জে কিশোরীকে অপহরণের অভিযোগ, কিশোরী উদ্ধার, আটক ১

6 mins read

 

গোলাপগঞ্জে অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার দিনাজপুর হতে তাকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃত আসামীর নাম আসামী হাসান আলী (২০)। সে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বড়তি বাজারের কৃষ্ণপুর লাটের হাট গ্রামের হজরত আলীর পুত্র। জানা যায় রং নম্বরে প্রেমের জের ধরে এই অপহরনের ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় গত ১৭ এপ্রিল অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অপহরণের দায়ে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোলাপগঞ্জ মডেল থানার একটি মামলা (মামলা নং-১৫/ ১৮/০৪/২০২২ইং) দায়ের করা হয়।অভিযোগের প্রেক্ষিতে উন্নত প্রযুক্তির সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে দিনাজপুর জেলায় অভিযান পরিচালনা করে আসামী হাসান আলীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে (রোববার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version