

গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দক্ষিণ দত্তরাইল ইয়থ সোসাইটি। শনিবার (১৯ মার্চ ) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মনজুর সাফি চৌধুরী এলিম । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি বৃক্ষরোপণ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন -মিশিগান ইউএস এর সাবেক কাউন্সিলর কাজী মকসুদ, সমাজসেবক ফরহাদ আহমদ, আব্দুল কুদ্দুস, জাকের আহমদ, আশরাফ রাব্বি, বুরহান উদ্দিন, আমিন রুহুল, বুরহান আহমদ, রিয়াজ, সাফওয়ান উদ্দিন, মাহমুদুল হক, সামাদ আহমদ প্রমুখ। এসময় অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

