////

চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনের অদুরে ট্রেনে কেটে মসজিদের ইমামের মৃত্যু

6 mins read

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রমজান আলী জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মরহুম মুরাদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় রমজান আলী অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ট্রেনে কেটে শরীর ছিন্নভিন্ন হয়ে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (জিআরপি) জগদীশ চন্দ্র বসু জানান, রমজান আলী কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন দিয়ে জমিতে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুপুরের দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version