/////

জৈন্তাপরে বজ্রপাতে মৎস শিকারীর মৃত্যু, নাকি স্বাভাবিক মৃত্যু

4 mins read

সিলেটের জৈন্তাপর উপজেলায় শুক্রবার মৎস শিকারীর মৃত্যু হয়।
এলাকাবাসী ও পরিবার সূত্রে যানা যায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের সবেক মসজিদে ইমাম মাওলানা আব্দুল গফুর (৫৫) ১৬ জুন দুপুর অনুমান ১২ টায় দিকে একটি জ্বাল নিয়ে মৎস শিকারের উদ্দেশ্যে হাওরে যান।

জুমআর আজানের পর পর বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাহাকে খুঁজে না পেয়ে হাওরে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখতে পান। পরে তাহার লাশ বাড়িতে পৌছালে ধারনা করেন বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, লাশের শরীরে বজ্রপাতের কোন আলামত পাওয়া যায়নি! তিনি স্বাভাবিক ভাবে মৃত্যু বরন করতে পারেন বলে ধারনা করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, ঘটনার বিষয় আমাকে কেউ জানায় নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version