

জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এতে সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. সালাউদ্দিন মিয়া, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জুলহাস মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা বেগম, তথ্য আপা তসলিমা ফেরদৌসি মনি, নিজপাট ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ইউপি সদস্য হুমায়ুন কবির খান।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সরকারের চলমান অর্থ বছরে উপজেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সঠিক সময়ে বাস্তবায়ন করতে সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক ভাবে দায়িত্ব পালন কাজে আরও এগিয়ে আসতে হবে।
জৈন্তাপুর উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সার্বিক উন্নয়ন কাজ বাস্তবায়ন করে একটি সমৃদ্ধশালী উপজেলা বিনির্মানে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রযোজন।
এছাড়া সভায় উপজেলা সদরের যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করতে রাজবাড়ি খেলার মাঠ হয়ে বিকল্প রাস্তার কাজ শুরু করা এবং চলমান উপজেলা সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন করার আহবান জানান। সীমান্ত এলাকায় চোরাচালন রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সহ বিজিবি কে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার আহবান জানানো হয়েছে।


