/

জৈন্তাপুরে মায়ের সঙ্গে বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্র ইউসুফের- লেগুনা গাড়ি কেড়ে নিলো প্রাণ

5 mins read

সিলেট তামাবিল মহাসড়ক জৈন্তিয়া গেইট এলাকায় লেগুনা (ক্যারিক্যাব) গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে রাস্তা পারাপারের সময় জৈন্তাপুর গামী সিলেট ছ ১১-২২৪৬ নম্বরের লেগুনা গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয় ক্যান্টঃ বোর্ড হাই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ইউসুফ আহমদ (৭)। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু ইউসুফ স্কুল শেষে তার মায়ের সঙ্গেই বাড়ি ফিরছিলো কিন্তু রাস্তা পারাপারের সময় লেগুনা গাড়ি কেড়ে নিল তার প্রাণ, ইউসুফ কানাইঘাট উপজেলার মানিকগঞ্জে বাউর ভাগপূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদের ছেলে। বর্তমানে জৈন্তাপুরের ঘাটেরচটি গ্রামের আবু সাইদ (পোস্ট মাস্টার) এর বাড়িতে ভাড়া থাকেন বুলবুলের পরিবার ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইওয়ে পুলিশ ঘটনা স্থল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version