////

জৈন্তাপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, মোবাইল কোর্টে ৩মাসের জেল

11 mins read

সিলেটের জৈন্তাপুরে স্কুল পড়–য়া ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করার ঘাটনায় স্থানীয় জনতা এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাটের আদালতে হাজির মোবাইল কোর্ট পরিচালনা করে যুবকে তিন মাসের জেল প্রদান করা হয়।

এলাকাবাসীসূত্রে জানা যায়, বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলাস্থ বারাকা কোচিং সেন্টার হতে বাড়ী ফেরার পথে প্রায় দিন সে উত্ত্যক্ত করত। বিষয়টি ছাত্রী তার বাড়ীতে জানালে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদিরের পরামর্শেনেন ছাত্রীর পরিবার। পূর্বের ন্যায় বারাকা কোচিং সেন্টার হতে ক্লাস শেষে বাড়ী ফেরার রওয়ানা দেয়। পূর্ব হতে অবস্থান নেওয়া যুবক বারাকা কোচিং সেন্টার এলাকায় ঘুরতে থাকে। এস সময় প্রতিদিনের ন্যায় ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য এগিয়ে আসে। ছাত্রী ইউপি সদস্যসহ স্থানীয় জনতাকে ইশারা দিলে যুবককে আটক করে পুলিশে খবরদেয়। পুলিশে এসে যুবকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট বশিরুল ইসলাম এর আদালতে হাজির করে। আটক যুবক নিজপাট মাস্তিংহাটি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. জসিম উদ্দিন(২৮)। পেশায় ট্রাক চালক ও বিবাহিত।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট আল বশিরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে আটক যুবকে তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনী দেবী, জৈন্তাপুর ইউপির সদস্য আব্দুল কাদির, নিজপাট ইউপির সদস্য হুমায়ুন কবির খাঁন ও জৈন্তাপুর থানা পুলিশের টহল টিম, জৈন্তাপুর ট্রাক চালক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আল বশিরুল ইসলাম বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসায় এবং কোচিং সেন্টার এলাকায় যে বা যাহারা এরকম কাজে জড়ীত থাকেবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিয়মিত স্কুল কলেজ এলাকায় টহল জোরদারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version