//////

তামাবিল মহাসড়কের পাশে র‍্যাবের-৯ এর অভিযানে ২৮২ বোতল মদ সহ আটক-১

9 mins read

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সদর কম্পানী সিলেট এর মাদক বিরোধী অভিযানে ২৮২ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার গোয়াইনঘাট উপজেলার ৫নং আলিরগাঁও ইউনিয়নের খাগড়া গ্রামের মো আতাউর রহমানের ছেলে মো. খালেদ আহমেদ (২৯)।

র‍্যাব-৯ সদর কম্পানী সিলেট এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্হানে অভিযান চালায় র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল। ওই দিন রাত আনুমানিক ১টায় মাদক বহনকারী খালেদকে মহাসড়কের পাশে মাদক সহ পাচারের জন্য অপেক্ষমান থাকা অবস্থায় আটক করে।  গ্রেফতারকৃত আসামিকে আলামত সহ সোমবার দুপুরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ। তিনি বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সদর দপ্তর থেকে জানানো হয়, র‍্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন ধরণের নৃশংস, ঘৃন্যতম অপরাধ নিরোসনে ও অপরাধীদের গ্রেফতারের অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version