

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল, ধানকুনিয়া ও সোনামড়ল হাওরের ফসলরক্ষা বাঁধের ১৫টি প্রকল্প কাজ গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সরোজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খূশী মোহন সরকার।
এ সময় তিনি ফসলরক্ষা বাঁধের এসব প্রকল্প কাজগুলো ঘুরে দেখার পাশাপাশি নীতিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের প্রকল্প কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ট পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিবকে নির্দেশ ও পরামর্শ দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপসহকারি প্রকৌশলী ও ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং মনিটরিং কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।


