/////

নবনিযুক্ত উপ-উপাচার্যের সাথে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

8 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: কবির হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নেতৃবৃন্দ ।

বুধবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ উপ-উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ প্রদান করায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আমার জন্য অনেক কষ্ট করেছেন, তাই উনার কাছেও আমি ঋণী। আমার দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করছি।

নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শাবি প্রেসক্লাব একযোগে কাজ করে যাবে।

সৌজন্য সাক্ষাৎকালে শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান,সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ,যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র,কোষাধ্যক্ষ হাসান নাঈম,দপ্তর সম্পাদক জুবাইদুল হক রবিন,কার্যকরী সদস্য শাদমান শাবাব, তানভীর হাসানসহ অন্যান্য সদ্যসরা উপস্থিত ছিলেন। এসময় নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version