/

পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ২০

4 mins read

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে নারী ও শিশুসহ ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ প্রশাসনের আশঙ্কা।

স্থানীয়রা জানান, সনাতন ধর্মাবলম্বীরা মহালয়া উপলক্ষে করতোয়া নদী দিয়ে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে গিয়ে ‍ডুবে যায়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version