

নিখোঁজের পাঁচদিন পর ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফিরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২৮ মে শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি ও গোয়াইনঘাট থানার পুলিশের নিকট কবিরের মরদেহ হস্তান্তর করা হয়। খাসিয়ার নিহত কবির হোসেন (৩২) গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের ভাদেশ্বর (চম্পক নগর) গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ মে গত সোমবার সন্ধ্যায় ভারতীয় খাসিয়াদের বাগানে কবির হোসেন, সেলিম আহমেদ ও কামিল মিয়া পান্তুমাই ঝর্না এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এ সময় বাগানে মানুষের উপস্থিতি টের পেয়ে বাগানের মালিক এলোপাতাড়ি গুলি ছুড়ে ৷ সেলিম ও কামিল মিয়া কোন রকমে প্রাণে বেঁচে ফিরলেও কবির হোসেন ঘটনাস্থলে গুলিবৃদ্ধ হয়ে মারা যায়।
কবিরা কি কারনে ভারতে প্রবেশ করছে সটিক ভাবে বলা যাচ্ছে না ৷ এলাকাবাসীর একটি অংশ দাবী করেন খাসিয়াদের বাগান হতে কাঠাল চুরি করতে গেলে ঘটনাটি ঘটে ৷ সচেতন মহল জানান, মুলত কাঠাল চুরি নয় সীমান্ত এলাকার খাসিয়াদের বাগান ধ্বংস করে চোরাকারবারীরা ভারতীয় গরু মহিষ আনার প্রাক্কালে খাসিয়ারা গুলি ছুড়ে ৷ তবে চুরির অপবাদ দিয়ে চোরাকারবারকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে ৷
ঘটনার পাঁচদিন পর ২৮ মে শনিবার পতাকা বৈঠকের মাধ্যমে পান্তুমাই সীমান্ত এলাকা দিয়ে কবির হোসেনের মরদেহ ভারতীয় বিএসএফ, পুলিশ বাংলাদেশী বিজিবি, পুলিশের কাছে হস্তান্তর করে ৷ মরাদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ সময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক মোড়ল ও বিজিবির প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হযরত আলীসহ পুলিশ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।


