

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং,বিছনাকান্দি ও জৈন্তাপুর উপজেলার উপজেলার শ্রীপুরসহ সবকটি পাথর কোয়ারি (ইসিএ বহির্ভূত এলাকায়) পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ দানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ ও সড়ক অবরোধে রয়েছে বৃহত্তর
জৈন্তাপুর- গোয়াইনঘাট শ্রমিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠন ঐক্যপরিষদের উদ্যোগে একদফা এক দাবি নিয়ে স্থানীয় সিলেট- তামাবিল সড়কে অবরোধ করেমানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পাথর কোয়ারি সচল করার উদ্দেশ্যে বিভিন্ন দাবি দাওয়া সংবলিত ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সিলেট-তামাবিল সড়কের নলজুরি নামক স্থানে লোকজন জড়ো হতে থাকে। সকাল ১১ টা থেকে বেলা গড়িয়ে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পরিপূর্ণ হয়ে পুরো এলাকা। মানববন্ধনে স্থানীয় ৪২টি বিভিন্ন সংগঠনের ব্যানারে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়। সিলেট – তামাবিল সড়কের নলজুরি নামক স্থান অবরোধ করে রাখায় বিপাকে পড়েছেন স্থানীয় এলাকাবাসীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মানুষ। সড়কে অবস্থান নেওয়া উভয় পার্শ্বে ২৫/৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে। এখনোও পর্যন্ত সড়ক অবরোধ থাকায় হাজার হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


