
পাহাড়ে ও সমতলে রাতভর ব্যাপক অভিযান পরিচালনা করে পুলিশের খাঁচায় ১৪ জন পরোয়ানাভুক্ত আসামী আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একাধিক টিম পাহাড় ও সমতলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদের নির্দেশনায় অদ্য বৃহস্পতিবার ১৮ মে রাতভর অভিযান করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা, রাতাছড়া পাহাড়ী জনপদ সহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর ৩৬৬/২১ এর পরোয়ানাভুক্ত আসামী দনা রাতাছড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে লোকমান(২৫), ময়নুল (২৭), আব্দুল হান্নান (৪০), জয়নাল (৩০), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সাদ্দাম হোসেন(২৫) কে আটক করা হয়। এনজিআর ৫১/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী মুক্তাপুর উত্তর গ্রামের মৃত মুশাহিদ আলীর ছেলে জামাল উদ্দিন(৪৮), আজির উদ্দিন (৪৬), আলিম উদ্দিন (৩৮), শাহাব উদ্দিন (৫০), শাহাব উদ্দীনের ছেলে আলী আহমদ (৩২) কে আটক করা হয়। জিআর ১৮৬/২০১০ এর পরোয়ানাভুক্ত আসামী তিনচটি নয়াগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কামাল উদ্দিন (৩৫), নন-জিআর- ১৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী খালপাড় গ্রামের মুহিবুর রহমানের ছেলে সেলিম উদ্দিন (৩১), একই গ্রামের মৃত হাজী হরমুজ আলীর ছেলে মুহিবুর রহমান (৫৬), কে আটক করা হয় এবং জিআর- ৪৮/২৩ এর আসামী লালারচক পশ্চিম গ্রামের মৃত তোয়াহিদ আলীর ছেলে রউফ মিয়া উরফে রুহুল আমিন (৩০), কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে মর্মে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ও সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।


