///

ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বচনে মনোনয়ন জমা পড়েছে ২৫৭ টি

10 mins read

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয় দাখিলের শেষ দিন ছিল রোববার। শেষ দিনে বিকাল পর্যন্ত প্রার্থীগন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলার পাচঁটি ইউনিয়নে চেয়ারম্যান পদে, সংরক্ষিত সদস্যা ও সাধারন সদস্য পদে মোট ২৫৭টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

তারমধ্যে চেয়ারম্যান পদে ২৬ টি, সংরক্ষিত সদস্যা পদে ৫৬ টি এবং সাধারন সদস্য পদে ১৭৫ টি মনোনয়ন পত্র জমা পড়েছে।

পাচঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- ১নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে মো. তৈয়ফুর রহমান (আওয়ামীলীগ মনোনিত), ইকবাল আহমদ খান (সতন্ত্র), কাজী আবুল কাশেম (সতন্ত্র), শাহীন আহমদ খান (সতন্ত্র), আক্তার আলী (সতন্ত্র)৷

২নম্বর মাইজগাও ইউনিয়নে মো. ইমরান আহমদ চৌধুরী (সতন্ত্র), মোহাম্মাদ জুমাদুল করিম চৌধুরী (সতন্ত্র), আহমদ বেলায়ত আলম (সতন্ত্র), শাহ নুরুল ইসলাম বাসিত (সতন্ত্র), জুবেদ আহমদ চৌধুরী শিপু, (আওয়ামীলীগ মনোনিত), মুহিত আহমদ শাহ (সতন্ত্র)৷

৩নম্বর ঘিলাছড়া ইউনিয়নে আশরাফ আলী খান (সতন্ত্র), মো. আমিনুর রহমান (সতন্ত্র), মো. বুরহান উদ্দিন সিন্দু (সতন্ত্র), মো. রোকনুজ্জামান চৌধুরী (সতন্ত্র), শেখ মো. আখতার হোসেন উস্তার (সতন্ত্র), মো. আপ্তাব আলী (সতন্ত্র), সাইফুল ইসলাম (আওয়ামীলীগ মনোনিত)৷

৪নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নে মোহাম্মদ সিরাজুল ইসলাম (সতন্ত্র), সাইফুল ইসলাম (জাতীয়পার্টি), মো. ফজলুর রহমান (সতন্ত্র), মো. লুদু মিয়া (আওয়মীলীগ মনোনিত), আহমদ জিলু (সতন্ত্র)৷

৫নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে আবজাল হোসাইন (সতন্ত্র), জুনেদ আহমদ (আওয়ামীলীগ মনোনিত), মোহাম্মাদ এমরান উদ্দিন (সতন্ত্র)৷

এছাড়া সাধারন ও সংরক্ষিত পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২০ ফ্রেবরুয়ারী)  নির্বাচনে মনোনয়ন পত্র সমুহ  বাছাই করা হবে। আগামী ১৬ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version