//

ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

8 mins read

লালমনিরহাটের হাতীবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩০) নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার ( এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকিরুল ইসলাম মিষ্টার উপজেলার প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে।

জানা যায়, উপজেলার পাটিকাপাড়া গ্রামের কেরামত আলীর দুই ছেলে জহুরুল ইসলাম ও জাকিরুল ইসলাম মিস্টারের মধ্যে ২ শতক জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার সকালে সেই বিরোধপূর্ণ জমির পাশে একটি ছোট আম গাছ ওঠানোর কারণে ছোট ভাই জাকিরুলের ওপর ক্ষিপ্ত হন বড় ভাই জহুরুল ইসলাম। একপর্যায়ে জহুরুল ও তার ছেলে মুকুল মিয়া লাঠি দিয়ে জাকিরুলের ওপর আঘাত করে। এ সময় তার বাবা কেরামত আলী ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে বড় ছেলে ও নাতির লাঠির আঘাতে তিনিও আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিরুলকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে জাকিরুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের শাশুড়ি জরিনা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় মামলা করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, জমি নিয়ে বিরোধে মারামারির ঘটনায় রাতেই মামলা হয়েছে। সেই মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version