/

ময়মনসিংহের আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে নিহত ১, আহত ১

6 mins read

ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে শামীম(১৭) নামে এক যুবক নিহত হয়েছে। সাজ্জাদ(১৯) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পৌরশহরের নং ওয়ার্ড ষোলহাসিয়া পিডব্লিউডি রেলপাড় এলাকায় দুঘর্টনা ঘটে।

নিহত শামীম পৌর শহরের ৬নম্বর ওয়ার্ড শিবগঞ্জ ১নম্বর গলির হামিদুর রহমানের ছেলে। শামীমের পিতা হাবিবুর রহমান বলেন, বিকালে বন্ধুদের সাথে ষোলহাসিয়া পিডব্লিউডি রেলপাড় এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে মই লাগিয়ে মই এর উপরে উঠে পতাকাটি কাঁচা বাঁশের সঙ্গে বেঁধে একটি টিনের চালে টাঙানোর সময় কাঁচা বাঁশটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে লাগলে শামীম ও তার বন্ধু সাজ্জাদ বিদুতায়িত হয়।

তিনি জানান, শামীম ও সাজ্জাদকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত নয়টার দিকে শামীম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাজ্জাদ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version