///

লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সিলেট বিএনপি’র বিভাগীয় গণ-সমাবেশ অনুষ্ঠিত

13 mins read

মোঃ সাজ উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিএনপি’র বিভাগীয় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় গণ-সমাবেশে মাঠে প্রায় লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো। শনিবার ১৯ নভেম্বর সকাল ১০ টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গণ-সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা ১১ টায় কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে গণ-সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী’র সভাপতিত্বে গণ-সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

গণ-সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জনতার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক আহমদ, মেয়র আরিফুল হক চৌধুরী, ডা. জাহিদ হোসেন, ইলিয়াসপত্নী তাহসিনা রুশনী রুনা, ফজলুর রহমান, আফরোজা আব্বাস, আব্দুর রহমান, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, ডা. শাখাওয়াত হোসেন জীবন, নাসের রহমান, টুকু, জি কে গৌছ, আব্দুর রাজ্জাক, আবুল কাহের চৌধুরী শামীম, শাম্মী আখতার, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী, এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, কলিমউদ্দিন আহমদ মিলন, এডভোকেট নুরুল ইসলাম, আব্দুল হাসিম, আব্দুল কাইয়ুম জালালী পংকী, মিফতা সিদ্দিকী, এডভোকেট রুকশানা বেগম শাহনাজ, এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মকসুদ আহমদ, নেওয়াজ বক্স তারেক, মির্জা সম্রাট, আলতাফ হোসেন সুমন, হাজী দিনার, সুদীপ জুতি এস, আফসান আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন সহ অসংখ্য নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটের মরহুম সাইফুর রহমান ও ইলিয়াস আলীকে স্মরণ করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি আনাড়ি খেলোয়াড়দের সঙ্গে খেলে না, খেলা শিখে আসেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাদের বুক ধড়ফড় করে পাপিয়ারা ধরা পড়লে। ইলিয়াসপত্নী তাহসিনা রুশনী রুনা বলেন, মানবতাবিরোধী কাজ করছে আওয়ামী লীগ; এই সরকারের বিচার দেশের মানুষ করবে। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের সমাবেশ প্রমাণ করে সরকারের প্রতি মানুষের আস্থা নেই, সিলেটের মাটি বিএনপি’র ঘাঁটি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version