///

শনিবার গোয়াইনঘাটের বিভিন্ন কর্মসূচিতে যোগদিতে সিলেটে আসছেন মন্ত্রী ইমরান

11 mins read

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি এক দিনের সফরে কাল সিলেট আসছেন।

শনিবার (২৮ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কমসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের উদ্দোগে সমন্বিত ভাবে আয়োজিত গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে দিনব্যাপী শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন মন্ত্রী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়ন থেকে চারটি গ্রুপে ৩২ টি ইভেন্টে এ পর্যন্ত ১হাজার ২শত ২৪ জন সেরা এথলেট ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য হতে উপজেলার সেরা ৯৬ জন ক্রীড়াবিদ বাছাই করা হবে।

উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আন্তঃগ্রাম ভলিবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট সকাল ১১টায় গোয়াইনঘাট মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই দুই টুর্নামেন্টের ও উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

পাশাপাশি মন্ত্রী গোয়াইনঘাট মডেল মসজিদ পরিদর্শন, বৃক্ষরোপণ ও মসজিদ কমিটির সাথে মতবিনিময় ছাড়াও উপজেলার কৃষকদের মাঝে হারভেস্টার পাওয়ার ড্রেসার সিডার বিতরন সহ গোয়ানঘাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে গোয়াইনঘাট উপজেলার বালক এবং বালিকা দল জেলা ও জাতীয় পর্যায়ে ফুটবল, দাবা, ভলিবল, সাঁতার সহ বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। নিশ্চয়ই এথলেটিক্স এর মাধ্যমে প্রান্তিক পর্যায় হতে আগামীর সেরা ক্রীড়াবিদেরা উঠে আসবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত সেরাদের আগামীতে উপজেলা ক্রীড়া সংস্থা হতে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি উপজেলা প্রশাসনের পক্ষ হতে সকলকে আনন্দ উদযাপনে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version