///

শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে উন্নয়ন অব্যাহত থাকবে: নিক্সন চৌধুরী

6 mins read

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনের উন্নয়ন অব্যাহত থাকবে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে সদরপুর উপজেলায় এক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, ২০১৪ সালে আমাকে যখন এমপি নির্বাচিত করেন তখন কয়টি পাকা রাস্তা ছিল। আজ সদরপুরের প্রতিটি রাস্তা পাকা হয়েছে। আগামীতে আমাকে নির্বাচিত করলে সদরপুরকে উন্নয়নের মডেল উপজেলায় রূপান্তিত করবো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দেশের জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৩০০টি আসনেই শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মমিন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version