

মৌলভীবাজার শ্রীমঙ্গলে আমরা করবো জয় ফাউন্ডেশন মেধা মূল্যায়ন পরিক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার ১০ডিসেম্বর বেলা ১১টায় সামাজিক সংগঠন আমরা করব জয় ফাউন্ডেশনের আয়োজনে মেধা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার ১০ডিসেম্বর বেলা ১১টায় শহরের মুসলিমবাগ মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, সামাজিক সংগঠন “আমরা করব জয়” ফাউন্ডেশন সভাপতি এবং বিষা মণি উচ্চ বিদ্যালয় শিক্ষক এম মাহবুবুল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান শিক্ষক এম এ নাঈম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডিআর বীর প্রতিক, মুক্তিযোদ্ধা বিষয়ক লেখক ফুরকান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুরখান কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর। লেখক কলামিস্ট সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিদ,দৈনিক দেশ রূপান্তর সাংবাদিক আহমেদ এহসান সুমন, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম, পৌরসভা যোগেন্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাফ উদ্দিন, পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা রাণী যাদব,জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মো আব্দুল মালেক,ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে ২৩৯ জনকে মেধা মূল্যায়ন সনদপত্র ও ৭৬ জন শিক্ষার্থীর মাঝে ক্যাস্ট তুলে দেয়া হয়। এছাড়া শিক্ষা ও সামাজিক কাছে বিশেষ অবদান রাখায় কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবীরকে বিশেষ সম্মাননা ক্যাস্ট প্রধান করা হয়।
উল্লেখ্য, ১১নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার ১৪টি বিদ্যালয়ে ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।


