///

সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওয়াসিল আহমেদকে মারধরের ঘটনায় থানায় মামলা

7 mins read

দুজন ভূমিহীন কৃষকের পক্ষ নেওয়ায় মধ্যনগরে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওয়াসিল আহমেদকে মারধরের ঘটনায় থানায় মামলা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওয়াসিল আহমেদ (৩৫) প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি খাস জমি বন্দোবস্ত পাওয়া দুজন ভূমিহীন কৃষকের পক্ষ নিয়ে তাঁদেরকে সার্বিক সহায়তা করার জের ধরে শুক্রবার (২০জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ফারুকনগর গ্রামের পেছনের সড়কে এই ঘটনা ঘটে। আহত ওই সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে ওইদিন রাতেই ময়মনিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত ওয়ালিস আহমেদের চাচা বলরামপুর গ্রামের বাসিন্দা আবদুর নূর (৫৫) বাদী হয়ে উপজেলার আলীহারপুর গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা (৬০) সহ আটজনেক জনকে আসামি করে শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মধ্যনগর থানায় একটি মামলা করেছেন।

মধ্যনগর থানা পুলিশ, এলাকাবাসী ও ভূক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যনগর উপজেলার শালদিঘা হাওরের নারীজোড়া মৌজায় ১৭ একর ৭৫ শতক সরকারি খাস জমি রয়েছে। ওই জমি থেকে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা ভূমিহীন কৃষক মো. জসীম উদ্দিন ও আলীহার গ্রামের ভূমিহীন কৃষক আজম খাঁ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version