//

সিটি নির্বাচন ঘিরে কোনো চ্যালেঞ্জ দেখছেন না আইজিপি

8 mins read

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছেন না পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, নির্বাচনের সময় আমরা ইলেকশন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রস্তুত আছে। আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না। তবে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।

শুক্রবার (২৮ এপ্রিল) হজরত শাহজালাল(র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আমরা এর আগে অনেকগুলো নির্বাচন করেছি। নির্বাচন দীর্ঘদিন ধরে করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে।

তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটে যান আব্দুল্লাহ আল মামুন। সফরকালে সিলেটে পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ সময় সিলেটের প্রশংসা করে তিনি বলেন, সিলেটের মানুষ সবসময় আন্তরিক। অতিথিদের আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। এ ঐতিহ্যের কারণে সিলেটে মানুষ সব সময় আসেন।

প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২৫ মে, খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটিতে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version