///

সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

4 mins read

সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অঞ্চলে ফের ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। বাসচাপায় সিএনজি অটোরিকশার দুজন নিহত ও আহত হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের রেনু মিয়ার ছেলে নয়ন মিয়া (৪০) ও পিয়াইম গ্রামের মারাজ মিয়ার ছেলে ফটিক মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস বিকাল সাড়ে ৪টার দিকে বেজুড়া নামক স্থানে আসলে বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার এই দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় অটোরিকশার আহত ৩ যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version