
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সিমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী চোরাকারবারী আহত। অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আহত যুবক।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ৭টা ১০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০১ মেইন পিলারের ২নং সাব পিলার এলাকার বাংলাদেশের ইউনুছ টিলা নামক স্থানে ভারতীয় ১৭২ বিএসএফ ব্যাটালিয়ন এর হাংগেড়িয়া ক্যাম্পের এলাকার খাসিয়া নাগরিক কর্তৃক চোরাকারবারীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
খাসিয়ার গুলিতে বাংলাদেশী চোরাকারবারী দলের সদস্য জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হর্ণি ময়না গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৬)। আহত চোরাকারবারী দলের সদস্য বিল্লাল অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এবিষয়ে জানতে জকিগঞ্জ ব্যাটালিয়ন সিও জানান, বিষয়টি খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে জানাচ্ছি।


