/////

২২ ঘন্টা পর সারী নদী হতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

9 mins read

সারী নদী সাঁতার কেটে পার হতে গিয়ে নিখোঁজ হয় যুবক সাদিকুর রহমান ৷ ২২ ঘন্টা পর স্থানীয়রা উদ্ধার করে যুবকের লাশ ৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ জুলাই রবিবার দুপুরে ২টায় ভারত হতে কাজ শেষে বাড়ী ফিরছেন নিখোঁজ যুবক সাদিক সহ তিন জন ৷ তার মধ্যে সদিকুর রহমান নদীর পানিতে তলিয়ে যায় ৷ এরপর হতে স্থানীয় জনতা সন্ধান কাজ শুরু করলে সাদিকুর রহমানকে পাওয়া যায়নি ৷

গতকাল ২৪ জুলাই সোমবার ভোর হতে সারী নদীর ভারত সীমান্তের লক্ষীবাবুর ঘাট হতে বাংলাদেশ সীমান্তের ইউনুছের ঝুম নামক স্থানে ব্যাপক তাল্লাসীর পর ভারত বাংলাদেশ সীমান্তের ১৩০১ মেইন পিলারের ১এস রিভার পিলার এলাকায় দুপুর ১২টায় যুবকের লাশ পানিতে খাড়া ভাবে ভেঁসে উঠে ৷ চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ অন্য ইউপি সদস্যরা জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়লকে জানান৷

ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় ইউপি সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিখোঁজ যুবক সাদিকের লাশ উদ্ধার করে লালাখাল ঘাটে নিয়ে আসেন ৷ এসময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুকের নেতৃত্বে লাশের সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসেন৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, লাশ ভেঁসে উঠার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম সহ অন্য ইউপি সদস্যদের সহায়তায় নদী হতে যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসি ৷ অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version