
নেত্রকোণা প্রতিনিধি :: নেত্রকোণার আটপাড়া উপজেলা পরিষদের চারপাশের নতুন রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন, শিশু পার্ক সংলগ্ন পুকুর পাড়ে কৃষ্ণচূড়া ও নিম গাছ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাস্তার কাজ পরিদর্শন ও কৃষ্ণচূড়া ও নিম গাছ রোপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার মো. ওমর ফারুক।


