
ওসমানীনগর থানা পুলিশের হাতে ভূয়া সাংবাদিক আটক।
গত ১৫ এপ্রিল সন্ধ্যা অনুমান ৭টায় ওসমানীনগর থানাধীন দক্ষিন গোয়ালাবাজারস্থ জনৈক এম এইছ রুবেল (৩৮) এর রুবেল এন্টারপ্রাইজ নামক ভাঙ্গারীর দোকানে প্রতারক সিলেট জেলার ওসমানীনগর থানার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের হাসান আলীর ছেলে কাওসার আহমেদ (৩০), একটি ক্যামেরা নিয়ে দোকান প্রবেশ করে ভিডিও করে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তখন দোকানের মালিক এম এইছ রুবেল তাহাকে কোন পত্রিকার সাংবাদিক জিজ্ঞেস করিলে সে ইনফো টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয় দেয়। তখন উক্ত ভাঙ্গারি দোকানের মালিকসহ উপস্থিত লোকজন তাহার পরিচয়পত্র দেখাতে বললে সে কোন পরিচয়পত্র প্রদর্শন না করে বিভিন্ন রকমের কথা বলে বুঝানোর চেষ্টা করে।
বিষয়টি গোয়ালাবাজার ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন তাৎক্ষনিক থানায় সংবাদ দিলে থানা পুলিশ গোয়ালাবাজারস্থ জনৈক এম এইছ রুবেল এর ভাঙ্গারী দোকানে গিয়ে উপস্থিতিত লোকজনের সম্মূখে পুনরায় জিজ্ঞেস করেন এবং তার কথাবার্তায় সে একজন মিথ্যে পরিচয় দানকারী প্রতারক হিসেবে সন্দেহ হওয়ায় তাহাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে কাওসার আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।


