

ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরহারা ৩৬টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের ছাতক সড়ক উপ-বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনও আওয়ামীলীগ নেতা ইশতিয়াক রহমান তানভীরের সহযোগিতায় ৩৬টি পরিবারের মধ্যে ২বান্ডিল করে ৭২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
একই সাথে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ভাতিজা ইশতিয়াক রহমান তানভীর ও তার পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারের মধ্যে মোট ২লক্ষ ২০হাজার টাকা প্রদান করা হয়েছে।
২৫-জুলাই সোমবার ছাতক সড়ক উপ-বিভাগের কার্যালয়ের সামন থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কালে ছাতক সড়ক ও জনপথ উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাসুম আহমদ সিদ্দিকী, ছাতক পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইশতিয়াক আহমদ তানভীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, যুবলীগ নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য ফজলু মিয়া, জাকির হোসেন, সাইফ উদ্দিন, পবণ মিয়া, মাহাদী হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, ছাত্রলীগ নেতা এহসানুল হক মিলন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


