///

জকিগঞ্জের বহুল আলোচিত মইলাট জলমহালে বুধবার ভোরে হামলা, অগ্নিসংযোগ, মাছ লুটপাট ও মারধরের ঘটনা ঘটে

12 mins read

জকিগঞ্জের বহুল আলোচিত মইলাট জলমহালে বুধবার ভোরে হামলা, অগ্নিসংযোগ, মাছ লুটপাট ও মারধরের ঘটনা ঘটে

জকিগঞ্জের বহুল আলোচিত মইলাট জলমহালে বুধবার ভোরে হামলা, অগ্নিসংযোগ, জলমহালের মাছ লুটপাট ও ইজারাদারের লোকজনকে মারধরের ঘটনা ঘটেছে। এতে জলমহালের ৩জন পাহারাদার জকিগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলো ছমর আলী(৬০), কিয়াম উদ্দিন(৫৬) ও আলী আহমদ(২৮) । এ ব্যাপারে জলমহালের ইজারাদার সিরাজপুর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক রনজিত রাম দাস বাদী হয়ে ১৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরোও ১০/১৫ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরেও একটি পৃথক আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জকিগঞ্জ থানা পুলিশকে লিখিত অনুরোধ করেছেন।

জলমহালটি নিয়ে একের পর এক নাটকীয় ঘটনা ঘটেই চলেছে। গত নভেম্বর ১৭তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা গণশুনানী করে ইজারাদারকে মাছ ধরার নির্দেশ প্রদান করেন। পরদিন ১৮নভেম্বর জকিগঞ্জের সহকারী কমিশনার ভূমি পুুলিশ নিয়ে সরেজমিনে গিয়ে দখল সমঝিয়ে মাছ ধরতে শুরু করালেও পরবর্তীতে রহস্যজনক কারণে প্রশাসনের পক্ষ থেকে আবার স্থগিত করা হয়।

জলমহালটি গত ৩০ বছর থেকে একটি মহল বন্দোবস্ত ছাড়াই সরকারি জলমহালটি লুটেপুটে খাচ্ছিল। বিষয়টি সিলেটের বিদায়ী জেলা প্রশাসক কাজী এমদাদুল হক চ্যালেঞ্জ হিসাবে নিয়ে বিদায়ী পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সাতে সমন্বয় করে এ ইজারাদারকে বন্দোবস্তো দেন। গত দুই বছর প্রশাসনের সহযোগিতায় ইজারাদার জলমহালটির মাছ আহরণ করলেও বর্তমানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও জকিগঞ্জের ইউএনও এবং জকিগঞ্জ থানার ওসি বদলী হয়ে নবাগত হওয়ায় মহলটি আবারো উঠেপড়ে লেগেছে।

ইজারাদার সমিতির সাধারণ সম্পাদক রনজিত রাম দাস মামলার এজাহারে আরো বলেন, একটি পক্ষ আমাদের নিকট ৪লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। আমরা সমিতির সদস্যরা সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় বৈধ ইজারাদার হিসাবে ন্যায় ও আইন আমাদের পক্ষে থাকার পরও এ মহলটি আমাদেরকে নানাভাবে হয়রানী করে আসছে।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) উযায়ের আল মাহমুদ আদনান বলেন, এ ব্যাপারে পুলিশ সরেজমিন পরিদর্শণ করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version