//

জাতীয় জরুরী সেবা (৯৯৯-এ) ফোন, দুর্গম পাহাড় থেকে ৬পর্যটক উদ্ধার

5 mins read

মিরসরাইয়ে খইয়াছড়া ঝর্ণায় দুর্গম পাহাড়ের ভেতর পথ হারিয়ে ফেলা ৬পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পাহাড়ে ২ঘণ্টা অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।

উদ্ধারকৃত পর্যটকরা হলো ঢাকা জেলার মিরপুর শেওরাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. আল আমিন(১৮), আমির হোসেনের ছেলে মুকিদ আহম্মদ শুভ্র(১৭), আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক(১৮), মহি উদ্দিন দেওয়ানের ছেলে নাঈম আহম্মদ তামিম(২০), পশ্চিম শেওরা পাড়া এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে তানভীর হাসান(২০), মো. শামছুদ্দিন বেপাড়ীর ছেলে আনিছুর রহমান অণিক(১৮)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে খইয়াছড়া ঝর্ণাস্থ দুর্গম পাহাড়ের ভেতর প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে ৬ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৬জনই সুস্থ আছেন। তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version