//

জেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুরের তালা মার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

7 mins read

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জেলা পরিষদের বর্তমান সদস্য মুহিবুল হক মুহিব বলেছেন, সমাজের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির মুল লক্ষ্য। আমি বিগত সময়ে জনগনের পাশে থেকে সমাজ ও জনকল্যাণে কাজ করে যাচ্ছি। অতিতের মত আমি প্রতিটি ইউনিয়নে সমান ভাবে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে যাব। আগামী সোমবার অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পুনরায় তালা মার্কায ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহবান জানান।

শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় নিজপাট ইউনিয়ন পরিষদে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলীর সভাপতিত্বে ও ইউপি সদস্য হুমায়ুন করিব খানের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলা উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন। ফতেপুর ইউপি সদস্য ইলিয়াছ হোসেন সাজু, তসলিমা হাবিবা, নিজপাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মনসুর আহমদ, সেলিম আহমদ, সাইফুল ইসলাম, আখলাকুল আম্বিয়া, কাজলী রানী বিশ্বাস, চারিকাটা ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দিন, জামাল আহমদ, জৈন্তাপুর ইউপি সদস্য হারুন-উর রশিদ সরকার।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version