/////

জৈন্তাপুরে অসহায় প্রতিবন্ধিদের ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে

6 mins read

সিলেটের জৈন্তাপুরে পাহাড় খেকু চক্রের সদস্য কর্তৃক প্রতিবন্ধিদেরে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে হাবিবুর রহমান(৩৫) কর্তৃক একই গ্রামের মৃত ইসমাইল আলীর মেয়ে রাজিয়া খতুন সহ তার প্রতিবন্ধি ২ভাই সহ ১বোনের মৌরসী সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসিতেছে। বিবাদীর সাথে তপসিল বর্নিত ভূমি নিয়ে রিরোধ চলে আসছে। বিরুদের জের ধরে উপজেলার চিহ্নিত পাহাড় খেকু চক্রের একাধিক মামলার আসামী হাবিবুর রহমান ১০ এপ্রিল রাত সাড়ে ৩টায় জোর পূর্বক অসহায় প্রতিবন্ধিদের শিকারখাঁ মৌজার, ৩২৭নং এসএজেল, ৭৫নং এসএ খতিয়ানের ২১৭নং দাগের ৮৬.৫০ শতক ভূমি দখলের চেষ্টা চালায়।

প্রতিবন্ধিদের ভূমি দখলের ঘটনায় ন্যায় বিচারের আসায় বোন রাজিয়া বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, লিখিত পাওয়ার পর বিষয়টি সরজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version