/////

জৈন্তাপুরে আলহাজ্ব জয়নাল আবেদীনের পক্ষে নির্বাচনী জনসভা

10 mins read

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের পক্ষে রোববার জৈন্তাপুরের রাজবাড়ি মাঠে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সংকট, চিকিৎসা ও পরিবহন ব্যবস্থার ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন। তারা স্থানীয় প্রতিনিধিত্বের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, এলাকার সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ের প্রতিনিধিত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে যুক্ত রয়েছেন এবং নির্বাচিত হলে সিলেট-৪ আসনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, এই আসনের উন্নয়ন বঞ্চনা দূর করা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াই তাঁর অগ্রাধিকার।

তিনি বলেন, “স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হলেও এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। খনিজ সম্পদ থাকা সত্ত্বেও সাধারণ মানুষ এর সুফল পায়নি। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিবহন সুবিধার ঘাটতি রয়ে গেছে।” জনসভায় উপস্থিতদের উদ্দেশ্যে তিনি ভোটের মাধ্যমে মতামত প্রকাশের আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—ডা. মো. আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, মাহমুদ আলী মেম্বার, দরবস্ত ইউপির প্যানেল চেয়ারম্যান বশির উদ্দিন, নূর মিয়া, মোস্তফা কামাল চৌধুরী, এনসিপি নেতা নজরুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আজমল হক এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদারসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version