///

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় আহত ৪

5 mins read

সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ৪ মটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংঙ্কা জনক।

জানাযায়, শুক্রবার (১৮ নভেম্বর) সকাল অনুমান ৯টায় সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্পের সন্নিকটে গাড়ী অভার টেকিং করতে গিয়ে দুটি মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ মটর সাইকেল আরোহী দূর্ঘটনার গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা দ্রæত এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের একজন হল জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের নবু মিয়ার ছেলে মামুন (২০)। এরির্পোট লেখা পর্যন্ত অপর আহতদের নাম পরিচয় পাওয়া যায়নী। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংঙ্কাজনক।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওভারটেকিং করতে গিয়ে দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রæত সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মটর সাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version