//////

ধর্মপাশায় বজ্রপাতে দুই কিশোর নিহত

6 mins read

ফুটবল খেলতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর ও শান্তিপুর গ্রামের মধ্যবর্তী মাঠে আজ রবিবার (২১ মে) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বজ্রপাতে পলাশ মিয়া (১৫) ও তোয়াসিন মিয়া (১৭) নামের দুই কিশোরের মৃত্যু হযেছে। নিহত পলাশ ওই ইউনিয়নের হরিপুর গ্রামের শাহাজুল মিয়ার ছেলে। অপরদিকে নিহত তোয়াসিন একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামছুল হকের ছেলে।

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রবিবার (২১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার হরিপুর ও শান্তিপুর গ্রামের মধ্যবর্তী মাঠে স্থানীয় কয়েকজন কিশোর ফুটবল খেলার আয়োজন করে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে হরিপুর গ্রামের কিশোর পলাশ মিয়া (১৬) ও শান্তিপুর গ্রামের

কিশোর তোয়াসিন মিয়া(১৭) অচেতন হয়ে পড়ে। সন্ধ্যা সাতটার দিকে ওই দুজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.আওলাদ হোসেন ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন,বজ্রপাতে ওই দুজন কিশোরের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version