///

ধর্মপাশায় ১০দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ সম্পন্ন

4 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ১০দিন ব্যাপী ইনডাকশন (প্রারম্ভিক) প্রশিক্ষণ মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নিয়োগপ্রাপ্ত ২৫জন সহকারি শিক্ষক অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল, ইউআরসি ইনস্ট্রাক্টর চন্দন কুমার বনিক।

প্রাপ্ত প্রশিক্ষণের জ্ঞান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়ে সমাপানী বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version