

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে হাওর পাড়ের কথা নামক সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সাহিত্য অনুশীলন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির প্রধান সমন্বয়ক নাজমুল হায়দার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ইউআরিসি ইনস্ট্রাকটর চন্দন বনিক, সংগঠনটির সদস্য মাহবুবল হক, পুরঞ্জয় সাহা রায়, দশরত হাজং, আবু ইউসুফ, সুশীল চন্দ্র সরকার, আল ফরফুল মুক্তাকা খানম প্রমুখ। অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।


