//

নওগাঁয় ধানক্ষেত থেকে কবিরাজের লাশ উদ্ধার

8 mins read

নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে কবিরাজ বিনয় চন্দ্র মণ্ডলের (৬০) লাশ উদ্ধার করেছ পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মৈনম ইউনিয়নের মধ্যদুর্গাপুর গ্রামের বাসারের গভীর নলকূপের পশ্চিম পাশের ধান ক্ষেত তার লাশ উদ্ধার করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুআলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মৃত বিনয় মন্ডল একই ইউনিয়নের পিরোরি বিলদুধলা গ্রামের মৃত নাটু মণ্ডলের ছেলে। তিনি পেশায় ছিলেন কবিরাজ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে পাশের গ্রামের দুর্গাপুর গ্রামের তফসের আলী ও তারেক ইসলাম নামে দুই ব্যক্তি ঝগড়া-ফ্যাসাদ মীমাংসার জন্য বিনয় মন্ডলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে পর থেকে বিনয় মন্ডল নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও বিনয় মণ্ডলের কোন সন্ধান পাননি। রবিবার সকালে জমির মালিক ধান কাটতে গেলে জমির ভেতরে তার লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, তফসের আলী এবং তারেক ইসলাম দুই জনে বিনয় মন্ডলকে ডেকে নিয়ে যান। এরপর পর আজ  বিনয় মণ্ডলের লাশ উদ্ধার করা হলো। ঘটনার পর থেকে তফসের আলী এবং তারেক ইসলাম পলাতক রয়েছেন।

ওসি আরও জানান, লাশ  উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানা এখনও সম্ভব হয়নি। সত্য উৎঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version